ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভুটানের হতে পারে শ্রীলঙ্কার মতো অবস্থা,বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান

ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে এই দেশ শীঘ্রই অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। দেখা যাচ্ছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের হাতে ১১ হাজার ৬৬৮ কোটি টাকার বিদেশি মুদ্রা ছিল। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫২ কোটিতে।


ভুটানের অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর। করোনার কারণে প্রায় পর্যটনশূন্য ভুটান। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও আট লক্ষেরও কম জনসংখ্যা বিশিষ্ট এই দেশের সঙ্কটের কারণ।


দুর্বল অর্থনীতিকে চাঙ্গা না করলে ভুটানের অবস্থাও অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কার মতোই হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।


তবে অর্থনীতির হাল ফেরাতে ইতিমধ্যেই পদক্ষেপ করতে শুরু করেছে ভুটান সরকার। সম্প্রতি, এক বিজ্ঞপ্তিতে সে দেশের সরকার জানিয়েছে, কিছু বিশেষ যাত্রিবাহী যানবাহন, ভারী আর্থমুভিং মেশিন এবং কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যতীত বাকি সমস্ত ধরনের যানবাহন আমদানি নিষিদ্ধ করতে চলেছে। সে দেশের অর্থ মন্ত্রণালয়ের তরফে এ-ও জানানো হয়েছে, শুধু মাত্র পর্যটন শিল্পে কাজে লাগানোর জন্যই এই যাত্রিবাহী যানবাহনগুলি আমদানি করা হবে।


ভুটানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুন মাস থেকে ভুটান আট হাজারেরও বেশি বিদেশি গাড়ি আমদানি করেছে। এটিও বিদেশি মুদ্রা কমে আসার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম বলেও মনে করা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page

↑